1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তিলোত্তমার শাস্তি চেয়ে, দমদম মতিঝিল সায়েন্স কলেজের প্রাক্তনীরা প্রতিবাদ মিছিলে নামলেন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

তিলোত্তমার শাস্তি চেয়ে, দমদম মতিঝিল সায়েন্স কলেজের প্রাক্তনীরা প্রতিবাদ মিছিলে নামলেন।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৯৯ বার পঠিত

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা

আজ ২৫ শে আগস্ট রবিবার, সারা দেশে যখন প্রতিবাদে ঝড় উঠেছে, কলকাতার অলিতে গলিতে মিছিল করছে, প্রতিবাদ করছে দোষীদের শাস্তি দাবি করছে,
ঠিক সেই সময় তিলোত্তমার শাস্তি চেয়ে, দমদম মতিঝিল সায়েন্স কলেজের প্রাক্তনীরা প্রতিবাদ মিছিলে নামলেন। নাগেরবাজার মোড় থেকে দমদম স্টেশন পর্যন্ত এই মিছিল করলেন।
বয়সের ভেদাভেদ ভুলে সবাই একত্রিত হয়ে, প্রতিবাদের ঝড় তুললেন, সারা দেশের মানুষের একটাই প্রতিবাদ দোষীদের শাস্তি চাই, যারা তিলোত্তমাকে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করেছে, সেই সকল দোষীদের শাস্তি না দেওয়া পর্যন্ত সারা কলকাতা জুড়ে ও সারা দেশ জুড়ে আন্দোলন চলবে। তাই আজ আমরাও তাতে সামিল হয়েছি। পথে নেমেছি। সঠিক বিচারের দাবি নিয়ে, একটা কর্মপরায়ণ মহিলা ডাক্তারের উপর যে অন্যায় অবিচার করা হয়েছে নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে সেই সকল দোষীদের সবার সামনে আনতে হবে এবং তাদের শাস্তি দিতে হবে, কোন টালবাহানা নয়। দোষীদের আড়াল করা চলবে না, অভয়ার দোষীদের শাস্তি চাই।
আজ সারা দেশের ছেলেমেয়েরা পথে নেমেছে। অভিভাবক অভিভাবিকারাও পথে নেমেছে। আইনজীবীরা পথে নেমেছেন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা পথে নেমেছেন, কারণ সবাই আতঙ্কিত তাদের ছেলেমেয়েদের নিয়ে, দাবি জানাতে পথে, সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে রাজ্যের মহিলাদের নিরাপত্তা নাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park