1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তারুণ্যের আলো বারাকাহ ফাউন্ডেশনের উদ্যোগে নান্দাইলে বিনামূল্যে রক্ত গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

তারুণ্যের আলো বারাকাহ ফাউন্ডেশনের উদ্যোগে নান্দাইলে বিনামূল্যে রক্ত গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৬৮ বার পঠিত

শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘তারুণ্যের আলো বারাকাহ ফাউন্ডেশন’-এর উদ্যোগে একটি বিনামূল্যে রক্ত গ্রুপিং ক্যাম্পেইন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ ০৪-১০-২০২৬ খ্রি., রবিবার ‘টার্গেট ফাইন নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর প্রাঙ্গণে এই মহৎ কার্যক্রমটি পরিচালিত হয়।

​সংগঠনটির মূল লক্ষ্য ও উদ্দেশ্যে বলা হয়েছে, রক্তদানের কার্যক্রম ও সচেতনতার বার্তা সারা দেশে ছড়িয়ে দিতে এবং দেশের মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নতুন প্রজন্মের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার এই আয়োজনে স্থানীয় তরুণ ও কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
​অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং উপস্থিত সবাইকে রক্তদানে উৎসাহিত করা হয়। ‘চলো মহৎ কর্ম করি, জীবনকে আলোকিত করি’ এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত অরাজনৈতি ও স্বেচ্ছাসেবী এই সামাজিক সংগঠনটির এমন উদ্যোগকে স্থানীয় এলাকাবাসী ও প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ সাধুবাদ জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park