
এম সাঈদ | দক্ষিণ সুরমা প্রতিনিধি
২০২৬-২৭ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি ডিপ্লোমা পর্যায়ের সরকারি প্রতিষ্ঠানসমূহে ১ম পর্বের ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে।
একই সঙ্গে পরীক্ষার্থীদের প্রবেশপত্র উত্তোলনের সময়সূচির কথাও জানানো হয়েছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আজ ২২ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের অপশন চালু হবে। পরীক্ষার্থীরা আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ডিপ্লোমা পর্যায়ের সরকারি প্রতিষ্ঠানসমূহে ১ম পর্বের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে পরীক্ষার্থীদের অবশ্যই প্রবেশপত্রে উল্লেখিত নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্র ছাড়া অন্য কোনো কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না।
এদিকে ভর্তি পরীক্ষার সময় ঘনিয়ে আসায় পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করে তাতে উল্লেখিত পরীক্ষা কেন্দ্রের তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে বাকাশিবো।