1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফ সাবরাং বাজারে দুই পক্ষের গোলাগুলি আহত দুই - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

টেকনাফ সাবরাং বাজারে দুই পক্ষের গোলাগুলি আহত দুই

টেকনাফ প্রতিনিধি//
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৫৩ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি//

কক্সবাজারের টেকনাফের সাবরাং সিকদার পাড়া বাজারে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন। আজ রবিবার (৪ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজন হলেন-সাবরাং সিকদার পাড়া এলাকার মৌলানা আব্দুল গফুরের ছেলে হেলাল (২৫) এবং সাব্বির আহমদের ছেলে মো. হারুন (৩২)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবরাং সিকদার পাড়া বাজারে তোফায়েলের সমর্থকদের সঙ্গে অপর একটি পক্ষের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে একটি পক্ষ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সাবরাং বাজারের ব্যবসায়ী মহি উদ্দিন বলেন, ‘হঠাৎ বাজারে পরপর গোলাগুলির শব্দ শুনতে পাই। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে সবাই দিকবিদিক ছুটতে থাকে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।’

স্থানীয়রা আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এনামুল হক বলেন, ‘দুজন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। একজনের কোমরের ডান পাশে গুলি লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। অপরজনের শরীরে গুলি লাগেনি, তবে লোহার জাতীয় কোনো কিছুর আঘাতে তিনি আহত হয়েছেন। দুজনকেই কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘সাবরাং বাজারে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে দুজন আহত হয়েছেন বলে শুনেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park