1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে ৩১৪ ক্যান হান্টার বিয়ার সহ আটক ১ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

টেকনাফে ৩১৪ ক্যান হান্টার বিয়ার সহ আটক ১

টেকনাফ প্রতিনিধি//
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১০৯ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি//

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩১৪ ক্যান হান্টার বিয়ার ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মো. সেলিম (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় নুর কবির (৩০) নামে অপর এক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফের শিলবুনিয়া এলাকায় নুর কবিরের বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন নাজিরপাড়া বিওপির একটি আভিযানিক দল শিলবুনিয়া এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে। রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকায় কৌশলগত অবস্থান নেওয়ার পর রাত সাড়ে ৯টার দিকে নুর কবিরের বসতবাড়ি ও আশপাশের এলাকা ঘিরে ফেলে বিজিবি।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে নুর কবির পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে মো. সেলিমকে আটক করা হয়। পরে বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৩১৪ ক্যান হান্টার বিয়ার ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৭৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

আটক মো. সেলিম শিলবুনিয়াপাড়ার বাসিন্দা। পলাতক নুর কবিরও একই এলাকার বাসিন্দা বলে উল্লেখ করা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিকল্পিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যের অবৈধ মজুদ ও বিক্রির অপচেষ্টা প্রতিহত করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তি ও জব্দ করা মালামাল টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক ব্যক্তিকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park