1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে মাদক মামলার ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে মাদক মামলার ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি //
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৮১ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি //

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় ৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক কুখ্যাত আসামি মোহাম্মদ মুছা (৩৫)-কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

র‌্যাব-১৫ জানায়, মাদকের অপব্যবহার, চোরাচালান ও পরোয়ানাভুক্ত অপরাধীদের আইনের আওতায় আনতে চলমান অভিযানের অংশ হিসেবে গত ২২ জুলাই রাত ৮টা ১০ মিনিটে র‌্যাব-১৫, সিপিসি-২-এর একটি আভিযানিক দল টেকনাফ উপজেলার কানজরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ মুছা হোয়াইক্যং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতঘরিয়া পাড়া গ্রামের মৃত আলী আকবরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে গ্রেপ্তার এড়িয়ে চলছিলেন বলে জানায় র‌্যাব।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park