1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টাঙ্গাইলে সপ্তাব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

টাঙ্গাইলে সপ্তাব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানে টাঙ্গাইলে সপ্তাব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে সাত দিনব্যাপী ওই বৃক্ষ মেলার উদ্বোধন করেন, প্রধান অতিথি টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর আবু নাসের মোহসিন হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভোয়েরনেমটাল সাইন্স অ্যান্ড রিসার্স ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এএসএস সাইফুল্লাহ, ফুড টেকনোলজি অ্যান্ড মিউটেশন সাইন্স বিভাগের অধ্যাপক ডক্টর লুৎফুননেছা বারি, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা আক্তার প্রমুখ।

এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বৃক্ষমেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি পৌর উদ্যানে উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হয়।
জেলা প্রশাসন ও টাঙ্গাইল বন বিভাগ আয়োজিত সাত দিনব্যাপী মেলায় ৪৭টি স্টল অংশ নিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park