1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জুলাই স্মৃতি সংরক্ষণে নোবিপ্রবি শিবিরের ভিডিও কনটেস্ট আয়োজন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জুলাই স্মৃতি সংরক্ষণে নোবিপ্রবি শিবিরের ভিডিও কনটেস্ট আয়োজন

নোবিপ্রবি প্রতিনিধি,
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৬৭ বার পঠিত

নোবিপ্রবি প্রতিনিধি,

জুলাই আন্দোলনের স্মৃতি ও অভিজ্ঞতা সংরক্ষণ এবং তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে “আমার দেখা জুলাই” শীর্ষক ভিডিও কনটেস্ট-২০২৬ এর আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা।

সংগঠনটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী নোবিপ্রবি ও নোয়াখালীর যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীদের আন্দোলন ঘিরে নিজেদের দেখা, স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে সর্বোচ্চ পাঁচ মিনিটের একটি ভিডিও বক্তব্য তৈরি করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিডিওর শুরুতে অংশগ্রহণকারীকে নিজের নাম, শিক্ষা প্রতিষ্ঠান, বিভাগ বা শ্রেণি এবং সেশন উল্লেখ করতে হবে। ভিডিওটি ল্যান্ডস্কেপ মোডে ধারণ করতে হবে এবং এতে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা যাবে না। পাশাপাশি ভিডিওর ফ্রেম, ব্যাকগ্রাউন্ড ও বক্তব্যের উপস্থাপনা রুচিশীল, মানসম্মত ও সাবলীল হওয়া প্রয়োজন। ভিডিওটি গুগল ড্রাইভে আপলোড করে নির্ধারিত অনলাইন ফরমের মাধ্যমে অথবা পোস্টারে থাকা কিউআর কোড স্ক্যান করে জমা দিতে হবে। ভিডিও জমা দেওয়ার শেষ সময় ২৫ জুলাই ২০২৬।

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য যথাক্রমে ৩ হাজার, ২ হাজার ও ১ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্যও উপহারের ব্যবস্থা রাখা হয়েছে।

এ বিষয়ে নোবিপ্রবি শাখার ছাত্রশিবিরের সেক্রেটারি আবদুর রহমান বলেন, “জুলাই আন্দোলন আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই আন্দোলনের স্মৃতি, ত্যাগ ও অভিজ্ঞতাগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। সেই লক্ষ্যেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ‘আমার দেখা জুলাই’ শীর্ষক ভিডিও কনটেস্টের আয়োজন করেছে।”

তিনি আরো বলেন, “আমরা বিশ্বাস করি, আন্দোলনের অংশগ্রহণকারী ও প্রত্যক্ষদর্শীদের স্মৃতিচারণ ভবিষ্যতের জন্য একটি মূল্যবান ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। তাই নোবিপ্রবিসহ নোয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই আয়োজনে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছি। এই উদ্যোগ শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং জুলাই আন্দোলনের চেতনা, ইতিহাস ও আত্মত্যাগকে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি কার্যকর মাধ্যম হিসেবে ভূমিকা রাখবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park