1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে বেলকুচিতে ১১ দলীয় জোটের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে বেলকুচিতে ১১ দলীয় জোটের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত।

মোঃ সেরাজুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৭২ বার পঠিত
Oplus_131072

মোঃ সেরাজুল ইসলাম: জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ বেলকুচিতে ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিরাট সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৫ (আগস্ট),বিকেলে,শেরনগর স্কুল মাঠে এক গণমিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলা আমীর জননেতা আরিফুল ইসলাম সোহেল। বেলকুচি উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন; বেলকুচি উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার,
উপাধ্যক্ষ মাওঃ আবুল হাসেম সরকার, জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলার সাবেক সদস্য সচিব মুসা হাশেমী, উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ মাহবুবুর রশিদ শামীম,
উপজেলা অফিস সেক্রেটারি মাওঃ আবুল হোসাইন ভঁইয়া,উপজেলা কর্মপরিষদ মাওঃ ছানোয়ার হোসাইন,মাওঃ আহসান হাবীব ও উপজেলা শিবির সভাপতি আরিয়ান ইসমাইল প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশকে দুর্নীতি, বৈষম্য ও দুঃশাসনমুক্ত করে একটি ইনসাফভিত্তিক,
মানবিক ও কল্যাণরাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। নেতৃবৃন্দ,জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তারা বলেন, শহীদদের আত্মত্যাগের মাধ্যমে দেশের গণতন্ত্র,
ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে,তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

সমাবেশ শেষে,একটি বিশাল গণমিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে দলীয় নেতা-কর্মী,সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা দেশ, জাতি ও জনগণের কল্যাণে বিভিন্ন স্লোগান দেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সন্ত্রাসী কার্যক্রম বন্ধের মাধ্যমে সকল ছাত্র সংগঠনগুলোর সহ অবস্থান ও শিক্ষার পরিবেশ বজায় রাখার উদাত্ত আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park