
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:-
“জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। দিবসটি উদযাপন উপলক্ষ্যে কলেজ প্রাঙ্গণে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০:০টা থেকে কলেজ মিলনায়তনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা ও মূল আলোচনায় অংশ নেন বাংলা বিভাগের শিক্ষক মোঃ মামুনুর রশিদ মামুন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আব্দুল মতিন, গণিত বিভাগের শিক্ষক মোঃ সাইফুল ইসলাম বাবু এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক মোঃ জালাল উদ্দিনসহ শিক্ষক, কর্মকর্তা ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব এবং তরুণ প্রজন্মের দেশ গড়ার ভূমিকা নিয়ে আলোকপাত করেন। তারা বলেন, নতুন বাংলাদেশ গড়ার এই চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।