1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবী সমাবেশ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবী সমাবেশ

মোঃ হাফিজুল ইসলাম , সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৫৮ বার পঠিত

মোঃ হাফিজুল ইসলাম , সাতক্ষীরা:

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে আইনজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট ) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির শহীদ মিনার চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত এ সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলীর সভাপতিত্বে এবং সংগঠনের সদস্যসচিব অ্যাডভোকেট আলহাজ মো. নুরুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।

বিশেষ অতিথি সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মুজিদ,সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আহবায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু,সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম।

সমাবেশে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মহিদুল ইসলাম, অ্যাডভোকেট এবিএম সেলিম, অ্যাডভোকেট ই. জে. সাহরিয়ার হাসিব, অ্যাডভোকেট জি. এম. ফিরোজ আহমেদ, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট সরদার সাইফ, অ্যাডভোকেট আলতাফ হোসেন, অ্যাডভোকেট ইমরান হোসেন শাওন, অ্যাডভোকেট আশরাফুদ্দোহা সুমন, অ্যাডভোকেট শিহাব মাসুদ সাচ্চু, অ্যাডভোকেট আকরাম আলী, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পি, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, অ্যাডভোকেট মোস্তফা জামান,
অ্যাডভোকেট জামাল উদ্দীন, অ্যাডভোকেট খোরশেদ আলম ডালিম, অ্যাডভোকেট শাহাজান জাহাঙ্গীর, অ্যাডভোকেট এবাদুল হক, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবু, অ্যাডভোকেট আব্দুস সামাদ, অ্যাডভোকেট রেজাউল ইসলাম, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অ্যাডভোকেট সোহরাব হোসেন বাবলু, অ্যাডভোকেট আসিক, অ্যাডভোকেট মাকফুর রহমান, অ্যাডভোকেট বখতিয়ার, অ্যাডভোকেট সাইফুল্লাহ, অ্যাডভোকেট তারিক ইকবাল অপু, অ্যাডভোকেট বায়েজিদ, অ্যাডভোকেট সাবিহা আক্তার লাকী, অ্যাডভোকেট সুনীল ঘোষ, অ্যাডভোকেট ওলিউল্লাহ,অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন,অ্যাডভোকেট এসএম সালাউদ্দিন, অ্যাডভোকেট আব্দুল জলিল, অ্যাডভোকেট জাফরুল্লাহ, অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ,অ্যাডভোকেট জামাল উদ্দিন, এমডি সাইফুল্লাহ, অ্যাডভোকেট নাসিরউদ্দীনসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং শতাধিক আইনজীবী।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক চেতনা, ন্যায়বিচার ও মানুষের অধিকার রক্ষায় আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে স্বাধীন বিচারব্যবস্থা, আইনের শাসন এবং সংবিধানসম্মত নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park