
বেবি চক্রবর্ত্তী :কলকাতা:- আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুন। এই ঘটনার প্রতিবাদে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। গত পাঁচ দিন ধরে তাদের স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন চলছে। আর এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে আলোচনার চেষ্টা করা হলেও লাভের লাভ কিছু হয়নি। তবে কিছুক্ষণ আগেই সেই জুনিয়র চিকিৎসকদের আন্দোলন মঞ্চে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেখানেই তাদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, আমি আরজিকর মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। এমনকি রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম।” স্বাভাবিকভাবেই আন্দোলন মঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই ধরনের কড়া সিদ্ধান্ত রীতিমত তোলপাড় সৃষ্টি করেছে রাজ্য রাজনীতিতে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।