1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জীবননগরে র‍্যাবের অভিযানে ৯৭ বোতল স্ক্যার্ফ সিরাপসহ গ্রেপ্তার ২ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

জীবননগরে র‍্যাবের অভিযানে ৯৭ বোতল স্ক্যার্ফ সিরাপসহ গ্রেপ্তার ২

মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৯৭ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯৭ বোতল নেশাজাতীয় স্ক্যার্ফ সিরাপ ও একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা আড়াইটার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রাজু আহমেদ (২৫) ও মো. মনিরুজ্জামান ওরফে মনির (২৩)।
র‍্যাব-১২-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-৩), মেহেরপুরের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, অধিনায়ক র‍্যাব-১২, সিরাজগঞ্জের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সদরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন ওই দুই যুবককে আটক করে তাদের কাছ থেকে ৯৭ বোতল নেশাজাতীয় স্ক্যার্ফ সিরাপ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তারা দীর্ঘদিন ধরে গোপনে মাদকদ্রব্য সংগ্রহ ও বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে র‍্যাবের দাবি।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

এ ঘটনায় গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকবিরোধী কার্যক্রমের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park