1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জাতীয় মৎস্য পক্ষে বীরগঞ্জে আনুষ্ঠানিক মাছের পোনা অবমুক্ত. - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জাতীয় মৎস্য পক্ষে বীরগঞ্জে আনুষ্ঠানিক মাছের পোনা অবমুক্ত.

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৭৬ বার পঠিত

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ আগস্ট রবিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় উদ্বোধনী ও আলোচনা সভা।

উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন-এর সভাপতিত্বে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফজলে ইবনে কাওছার আলী’র সঞ্চালনায় কর্মসূচিতে অংশ নেন,

উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন ধলু, পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, জেলা বিএনপির উপদেষ্টা সাবেক ভিপি, বিশিষ্ট ব্যবসায়ী, চেম্বার অফ কমার্সের পরিচালক, ইটভাটা মালিক সমিতির সভাপতি, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপি সংগ্রামী সাধারন সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, যুবদল সদস্য সচিব মরিচা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক এবং সুজালপুর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল, নির্বাহী সদস্য মেয়র প্রার্থী বাবু সুভাষ দাস, নিজপাড়া ইউনিয়ন সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, মোজাহেদুল ইসলাম মাজু, ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন, মোহনপুর ইউনিয়ন সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস হোসেন মন্ডলসহ মৎস্যজীবী ও মৎস্য চাষীরা অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park