
জুয়েল খান মোংলা
আজ ০৩-১১-২৫ মংলা কলেজ চত্বরে এ কর্মসূচি পালন হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরে তত্ত্বীয় পূর্ণ কোর্সের ফি ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৩৫০ টাকা এবং অর্ধ কোর্সের ফি ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৫০ টাকা করা হয়েছে। ব্যবহারিক কোর্সের ফি গত বছরের ২৫০ টাকার পরিবর্তে এবার ৩৫০ টাকা ধার্য করা হয়েছে। এছাড়া ইনকোর্স পরীক্ষা ফি ৩০০ টাকা থেকে বেড়ে ৬০০ এবং কেন্দ্র ফি (তত্ত্বীয়) ৪৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৬০০ টাকা। ব্যবহারিক কেন্দ্র ফি ১৫০ টাকার পরিবর্তে ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বিশেষ অন্তর্ভুক্তি ফি-তে। অনিয়মিত, গ্রেড উন্নয়ন ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য এ ফি গত বছরের ৩০০ টাকা থেকে বেড়ে ১০০০ টাকা করা হয়েছে। এছাড়া ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অকৃতকার্য শিক্ষার্থীদের সর্বমোট ফি ৫০০০ টাকা থেকে বেড়ে ৬০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।