1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর -শিবগঞ্জ – বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে গণদাবী পরিষদের উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৩ আগষ্ট) জগন্নাথপুর পৌরসভার সামনে দুপুর ১২টায় মিছিল পরবর্তী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সাবেক ছাত্রনেতা ও দক্ষিণ জগন্নাথপুর গণদাবী পরিষদের আহবায়ক মাসুম আহমদ এর সভাপতিত্বে ও  গণদাবি পরিষদ নেতা হাফিজ আখতারুজ্জামান রিয়াদের পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা দরছ উদ্দিন, শিবগঞ্জ বাজারের ব্যাবসায়ী মো, আব্দুল বাছিত সুমন, কুবাজপুর হযরত ফাতিমা রা, একাডেমির পরিচালক  হাফিজ আবু তাহের, কুবাজপুর গ্রামের সালিশি ব্যাক্তি মো, জেবুল মিয়া, ঘোষগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, আখতার হোসেন ও সহকারী শিক্ষক মো, জিকরুল আলম, মো, মিলন মিয়া, ইছগাও মহিলা মাদরাসার মুহতামিম মাও. মুজাহিদ খান, শিবগঞ্জ বাজারের ব্যাবসায়ী ডা, ফরহাদ মিয়া, কুবাজপুর দক্ষিণ পাড়া দারুস সুন্নাহ মাদ্রাসার পরিচালক মাও.হাবিবুর রহমান, মো, সুহেল আহমদ, মো, খলিল চৌধুরী ও মো, রিয়াজ মিয়া প্রমুখ।

গন্নাথপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক  দীর্ঘ দিন ধরে সংস্কার  না হওয়ায় দক্ষিণ জগন্নাথপুর গণদাবী পরিষদের আয়োজনে কাতিয়া, পাইলগাও,  কুবাজপুর, রমাপতিপুর, দোস্তপুর, ইছগাও, ঘোষগাও, টিয়ারগাও এর শতাধিক সর্বস্থরের জনসাধারণ ও স্কুল, মাদরাসার শিক্ষার্থীরা শিবগঞ্জ বাজার থেকে মিছিল সহকারে জগন্নাথপুর পৌর পয়েন্টে জমায়েত হয়ে মানববন্ধন করেন। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, বছরের পর বছর এই ভাঙ্গা সড়কে বাদ্য হয়ে শিক্ষার্থী সহ জনসাধারণ ও যানবাহন চলাচল করে, সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ, দ্রুত জগন্নাথপুর-বেগমপুর সড়ক সংস্কার করে অত্র এলাকার জনসাধারণের ভোগান্তি দুর করতে হবে।

মানববন্ধন থেকে  বক্তারা  সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ  সহ সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমেদ এর প্রতি জোর দাবী জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park