1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিকে জাবেদ কোরেশীর অভিনন্দন ও শুভেচ্ছা  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিকে জাবেদ কোরেশীর অভিনন্দন ও শুভেচ্ছা 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি 
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৯৭ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি 

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুর এর সাবেক প্রধান শিক্ষক শব্বির আহমদ চৌধুরীকে সভাপতি ও শিক্ষক  নিজাম উদ্দিন জালালীকে সাধারণ সম্পাদক করায় কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, সিলেট মহানগর বিএনপি নেতা, সিলেট জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাবেদ কোরেশী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

বৃহস্পতিবার ( ৬ আগস্ট) দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট বিভাগীয় পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুবেল আহমেদের স্বাক্ষরিত এক চিঠিতে ৯ সদস্যের এ কমিটি প্রকাশ করেন। কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ সভাপতি শিক্ষক অঞ্জনা রানী দাশ, ও সমাজকর্মী মাশাদুল হক চৌধুরী রাসেল, সদস্য শিক্ষক আনোয়ার হোসেন, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবির, দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি জুয়েল আহমদ, ব্যবসায়ী ইলিয়াস উদ্দিন ও জিল্লুর রহমান। যা বিগত ২৩ জুলাই থেকে মেয়াদ কার্যকর হয়েছে।

জগন্নাথপুর উপজেলা পর্যায়ে পুনগঠিত দুর্নীতি প্রতিরোধ কমিগুলোকে (দুপ্রক) দুর্নীতি বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও সততা সংঘ গঠনে তাদের সক্রিয় ভূমিকার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী বলেন, আমাদের সমাজে সুশাসন ও স্বচ্ছতা প্রতিষ্টায় নবগঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটিকে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা। দুর্নীতি আমাদের জাতীয় অগ্রগতির প্রধান অন্তরায়; একে দুর করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। সমাজের প্রতিটি স্তরে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতে হবে। সরকারি ও বেসরকারি কার্যক্রমে জবাবদিহীতা ও স্বচ্ছতা আনতে এই কমিটিকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি, সাথে সাথে নতুন প্রজন্ম ও তরুনদের মধ্যে সততা, ন্যায়পরায়নতা এবং দেশ প্রেমের বীজ বপন করতে হবে। দুর্নীতি রোধে এই কমিটির কার্যক্রমে আমাদের সম্মিলিত ও সক্রিয় সহযোগিতা থাকবে।সাধারণ মানুষ যেন কোনো ভীতি ছাড়াই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে পারে, সেই পরিবেশ তৈরি করতে হবে। আমাদের প্রত্যেকেই পরিবার ও সমাজ থেকেই সততার চর্চা শুরু করার অঙ্গিকার নিতে হবে। সবাইকে ধন্যবাদ। জয় হোক সততার, মুক্তি হোক দুর্নীতির কবল থেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park