1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুর উপজেলা জমিয়তের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জগন্নাথপুর উপজেলা জমিয়তের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১১৪ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জমিয়তের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ২৭ আগস্ট ২৬) সকাল ১১ টা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত, জগন্নাথপুর পৌরভবন হলরুমে জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ কাসিমীর সভাপতিত্বে জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার আওতাধীন থানা ও ইউনিয়ন দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী।

বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আতাউর রাহমান কোম্পানিগঞ্জী, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মাওলানা আব্দুল মালিক কাসিমী, সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যবুর রাহমান চৌধুরী।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা—জমিয়তের সোনালী ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন এবং দ্বীন ও মিল্লাতের হেফাজতের জন্য জমিয়তের যে অসামান্য অবদান রয়েছে এবিষয় গুলো আলোচনা করেন এবং বলেন— প্রতিটি কর্মীকে প্রশিক্ষণের মাধ্যমে সৎ,যোগ্য ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে এবং নীতির উপর টিকে থাকতে হবে। প্রশিক্ষনের মাধ্যমে প্রতিটি দায়িত্বশীলকে উন্নত রূপে ব্যক্তিত্ব গঠন করে নিজেকে ও সংগঠনকে এগিয়ে নিতে হবে।

এসময় বক্তারা দায়ীর গুনাবলী ও বৈশিষ্ট্য নিয়েও আলোচনা করেন দায়ীর প্রতিটি কর্মকাণ্ড ও আচার-আচরণ হবে ইসলামের নীতি ও আদর্শের আলোকে। প্রতিটি ক্ষেত্রে যেন ইসলামের সৌন্দর্য ফুটে উঠে এবং তার মধ্যে রাসূল (সা.) ও সাহাবায়ে কেরামের সমুন্নত চরিত্র ও আদর্শ পরিলক্ষিত হয়, সেই বৈশিষ্ট্য ও গুনাবলী প্রতিটি কর্মী ও দায়িত্বশীলকে অর্জন করতে হবে। সংগঠনের কর্মীদের ব্যাপক দাওয়াতী কাজ করে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে।

উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রাহমানের পরিচালনায় দিনব্যাপী উপজেলার এই প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন: সাবেক উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক সম্মানিত উপদেষ্টা শায়খ মাওলানা আব্দুল হাফিজ, সম্মানিত উপদেষ্টা মাওলানা আব্দুল মালিক, প্রবাসী জমিয়ত নেতা মাওলানা আলীনুর, উপজেলা জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, সহ সভাপতি মাওলানা লুতফুর রাহমান মোরাদাবাদী , মাওলানা বাহা উদ্দীন, মাওলানা হাসমত উল্লাহ খান, মাওলানা আতাউর রাহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফখরুদ্দীন, মাওলানা সৈয়দ রশিদ আহমদ, মাওলানা আলাউদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ আব্দুর রহমান জুয়েল,
মাওলানা আব্দুস সালাম, মাওলানা আলী আহমদ, মাওলানা ইমদাদ খান,মাওলানা আমিনুল ইসলাম রাজু, হাফিজ শাহীনুর রাহমান, মাওলানা আশরাফুর রহমান,
প্রশিক্ষণ সম্পাদক মাওলানা বেলাল আহমদ, মাওলানা জিয়া উদ্দীন ইউসুফ, অর্থ সম্পাদক মাওলানা সৈয়দ গুলজার আহমদ, জমিয়ত নেতা হাফিজ শাহিন আহমদ, মাওলানা আমিনুল ইসলাম রাজু, মাওলানা তোফায়েল আহমেদ কামরান, উপজেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা সৈয়দ হাবিব ছালেহ, সহ সভাপতি মাওলানা বায়েজীদ আহমদ সেক্রেটারি মাওলানা ইবরাহীম খলিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, ছাত্র জমিয়ত সেক্রেটারি হাফিজ ইবরাহীম প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park