1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে মেয়র পদপ্রার্থী আব্দুল মতিন লাকির পক্ষে পুজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

জগন্নাথপুরে মেয়র পদপ্রার্থী আব্দুল মতিন লাকির পক্ষে পুজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৬৬ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রখ্যাত সমাজসেবক ও জগন্নাথপুর পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী আব্দুল মতিন লাকি। প্রবাসে থাকলেও নাড়ির টানে এলাকার মানুষের কল্যাণে নিয়োজিত এই তরুন সমাজসেবক দূর প্রবাস থেকেই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।

এরই ধারাবাহিকতায়, জগন্নাথপুর পৌর শহরের ঐতিহ্যবাহী দাস সম্প্রদায় পূজা উদযাপন কমিটি ও আনন্দময়ী পূজা উদযাপন পরিষদ এর শারদীয় দুর্গোৎসবে মণ্ডপে আগত পুণ্যার্থীদের মহাপ্রসাদ আপ্যায়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আব্দুল মতিন লাকির পক্ষে এই অর্থ সহায়তা পূজা উদযাপন কমিটির দায়িত্বশীলদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন বিশিষ্ট ব্যক্তিত্ব আব্দুল কাইয়ুম, কবির আহমদ।

দূর পরবাসে থেকেও নিজ জন্মভূমির উৎসবের আমেজ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়াতে আব্দুল মতিন লাকির এই বিশেষ উদ্যোগ সনাতন ধর্মাবলম্বী ও স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

এই আর্থিক সহায়তা হস্তান্তরের সময় আব্দুল মতিন লাকির পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, “জগন্নাথপুর অসাম্প্রদায়িক চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য জনপদ। আবহমানকাল ধরে এখানে সকল ধর্ম-বর্ণের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজস্ব ধর্মীয় উৎসব আনন্দঘন পরিবেশে পালন করে আসছেন। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই প্রত্যাশা করি।”

অর্থ সহায়তা গ্রহণকালে দাস সম্প্রদায় ও আনন্দময়ী পূজা উদযাপন পরিষদ (বাসুদেব বাড়ি) কমিটির নেতৃবৃন্দ আব্দুল মতিন লাকির প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তাঁর এই মানবিক ও সম্প্রীতিমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এ সময় মণ্ডপ কমিটির দায়িত্বশীল কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক পুণ্যার্থী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park