1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে প্রইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট২০২৬ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জগন্নাথপুরে প্রইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট২০২৬ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জেরন জগন্নাথপুরে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের  আয়োজনে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন। টুর্নামেন্ট সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সভায় বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার।

​খেলাধুলার মাঠ পর্যায় ও সংবাদ মাধ্যমের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ সভায় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিটু, যুগ্ম আহবায়ক এম এ মতিন, সদস্য ফারুক আহমদ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, জগন্নাথপুর  সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াজ রহমান, সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির ফরিদী, সাধারণ সম্পাদক আল আমীন প্রমুখ।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন বলেন, খেলাধুলা যুবসমাজকে অপরাধমূলক কর্মকান্ড থেকে দুরে রাখতে এবং শারিরীক ও মানষিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট সুনামের সাথে সম্পন্ন করতে সুশীল সমাজ সংবাদকর্মী ও স্থানীয়দের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। খেলোয়াড়দের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করার বিষয়ে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park