1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে নয়াবন্দর, দাওরাই, পাটকুড়া সড়কের বেহাল দশা চলাচলে চরম ভোগান্তি - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জগন্নাথপুরে নয়াবন্দর, দাওরাই, পাটকুড়া সড়কের বেহাল দশা চলাচলে চরম ভোগান্তি

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৯১ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

নয়াবন্দর বাজার থেকে দাওরাই হয়ে পাটকুড়া বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন জায়গায় পিচ-খোয়া উঠে গেছে অনেক আগেই। এখন সেখানে সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দের। সড়কে বেহাল দশায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। বৃষ্টি হলে পানি জমে দুর্ভোগ চরমে পৌঁছায়। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর বাজার থেকে দাওরাই হয়ে পাটকুড়া বাজার পর্যন্ত সড়কটির এই দশা কয়েক বছর ধরে। আশারকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাজন খান বলেন, এই সড়ক দিয়ে কয়েক গ্রামের লক্ষাধিক মানুষের যাতায়াত। রাস্তার এমন করুন যে রাস্তা দিয়া চলাচল করা সম্ভব না। রাস্তটি সংস্কার করা একান্ত জরুরি। রাস্তাটি সংস্কার করতে নদীর পারে গার্ড ওয়াল নির্মান করে আরসিসি করে নির্মান করা হলে টেকসই ও মজবুত রাস্তা হবে।

মঙ্লবার (১১ আগস্ট) সরেজমিনে দেখা যায়, সংস্কারের অভাবে সড়কের পুরোটাই খানাখন্দে ভরে গেছে। ছোট-বড় গর্ত এড়িয়ে যানবাহন চলছে এঁকেবেঁকে। গর্তের অনেক জায়গায় পানি জমে আছে। আবার অনেক জায়গায় গাড়ি চলার সময় আশপাশ ধুলাময় হয়ে যাচ্ছে। রাস্তার বিভিন্ন জায়গায় বিশাল গর্তে গাড়ি আটকে গিয়ে যানজটের সৃষ্টি হতে দেখা যায়।

এলাকার স্থানীয় একাধিক বাসিন্দারা জানান এই সড়ক দিয়ে বিভিন্ন গ্রামের প্রসূতি মহিলা, জরুরি রোগী নিয়ে বিভাগীয় শহর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল ও উপজেলা সদর হাসপাতালে এম্বুলেন্স, সিএনজি, ইজিবাইক নিয়ে এই সড়ক দিয়ে যাওয়া-আসা করে। এখন সড়কে বিপজ্জনক অবস্থা। বর্তমানে রাস্তা চলাচলের একেবারে অনুপযুক্ত হয়ে পড়েছে।

সিএনজি চালক রমজান আলী বলেন, নয়াবন্দর বাজারের পর থেকে রাস্তা খুবই খারাপ হয়ে পড়েছে। তারপরও যাত্রীদের গালমন্দ আর গাড়ির ক্ষতি মেনে ওই পথ দিয়েই গাড়ি চালাতেন। তবে মাস দুই ধরে এতটা খারাপ হয়েছে, ওই পথে আর পরিবহনের গাড়ি চলছে না।

এ বিষয়ে এলজিইডি প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, সড়কটি সংস্কারের জন্য, ৫ কোটি টাকার বরাদ্দ ছেয়ে একটা আবেদন করা হয়েছে এবং সেপ্টেম্বরের মধ্যেই পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পেয়ে গেলে খুব দ্রুতই সংস্কার কাজ শুরু করে দেবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park