1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির পুর্ণাঙ্গ কমিটি গঠন  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির পুর্ণাঙ্গ কমিটি গঠন 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৯৫ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৮ নং আশারকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়ছে।

সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও তৃনমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষ্যে নতুন এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিতে  মোঃ মখছিল কাজী সভাপতি, মোঃ আজাদ মিয়া সাধারণ সম্পাদক, মোঃ আব্দুল শহিদ (মনাই) সাংগঠনিক সম্পাদক  হিসেবে বিগত ১০ আগস্ট ২০২৬ ইংরেজি তারিখে নির্বাচিত হয়েছিলেন। ঐ তারিখে সম্পাদক মন্ডলি ও সদস্যসহ ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে ৮ নং আশারকান্দি ইউনিয়ন বিএনপি। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন ও যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ এ তথ্য  জানানো হয়েছে।

নেতৃবৃন্দ আশবাদ ব্যক্ত করেন, নতুন কমিটির নেতৃত্বে ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দলের সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়ন, নেতাকর্মীদের মধ্যে সম্বনয় বৃদ্ধি ওয়ার্ড পর্যায়ে দলীয় কার্যক্রমকে সুসংগঠিত করা এবং তৃণমূলের নেতাকর্মীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

৩ নং ওয়ার্ড বিএনপির  নতুন কমিটি গঠনের খবরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ দেখা দিয়েছে। নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। সংশ্লিষ্টরা মনে করছেন নতুন নেতৃত্বের মাধ্যমে ৮ নং আশারকান্দি ইউনিয়ন  বিএনপির অধীনে  ৩ নং ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park