1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে অস্থায়ী দোকানপাট উচ্ছেদ অভিযানে ৫ দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জগন্নাথপুরে অস্থায়ী দোকানপাট উচ্ছেদ অভিযানে ৫ দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৬২ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরের সদর বাজারে ফুট পাতের অবৈধ ও অস্থায়ী দোকান-পাট উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার ২৭ আগস্ট সকাল ১০.৩০ টা হতে দুপুর ১.৩০ ঘটিকা পর্যন্ত উপজেলা প্রশাসন, জগন্নাথপুর ও জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ, এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন,। এতে সহযোগিতা করেন জগন্নাথপুর থানা পুলিশ, বাজার সেক্রেটারি, বাজার ইজারাদার, পুলিশ প্রশাসনের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। পৌর শহরের জগন্নাথপুর সদর বাজারে প্রায় ৩০-৪০টি ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ ও কিছু মালামাল জব্দ করা হয়েছে। ০৫টি দোকানকে নির্দেশনা অমান্য করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পৌর শহরের হেলিপ্যাড পয়েন্ট হতে পৌর পয়েন্ট হয়ে চিলাউড়া পয়েন্ট, ডাকবাংলো ব্রীজের মুখে, সবজির বাজার গলি, থানাগলি সহ অন্যান্য গলিতে উচ্ছেদ অভিযান করা হয়। কিছু দোকানকে জরুরিভিত্তিতে কাগজপত্র দেখানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এতে ব্যর্থ হলে অচিরেই সেগুলো উচ্ছেদের আওতায় আসবে। উচ্ছেদ অভিযান পরবর্তীতে উপজেলা প্রকৌশলীকে সাথে নিয়ে জগন্নাথপুর নলজুর নদীর ওপর নির্মানাধীন আর্চ ব্রীজ সংলগ্ন বাশের ব্রীজের মেরামত কাজ পরিদর্শন করা হয়। শীঘ্রই সম্পন্ন হবে। আর্চ ব্রীজের কাজের গতি তদারকি করা হয়।ইতোমধ্যে পৌর পয়েন্ট থেকে সিএনজি স্ট্যাণ্ড সরানো হয়। ডাইভার্শন বেইলি ব্রীজ হতে উপজেলা ভূমি অফিস পর্যন্ত রাস্তা মেরামত করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বরকত উল্লাহ বলেন, নির্দেশনা অমান্য করায় ৫ দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ধারাবাহিকভাবে এই অভিযান চলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park