
এম,মছিবুর রহমান বাবুল
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রাম বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত(২২) নামের এক টেকনিক্যাল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বোয়ালখালী উপজেলার থানা পুলিশ।
গতকাল(২৭ জুলাই)সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার ৪ নং শাকপুরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামের অনিল সেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত অমিত সেনগুপ্ত একই এলাকার জয়দেব সেনগুপ্তের ছেলে।তিনি একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।
দায়িত্বরত পুলিশ জানায় নিজ বসতঘরের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অমিতের মরদেহ দেখতে পেয়ে স্বজনেরা থানায় খবর দিলে আমরা ঘটনাস্হলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করি।বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ(ওসি)মোজাফফর হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটা অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।