
এম,মছিবুর রহমান বাবুল,
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রাম বোয়ালখালী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত হয়েছে।
গতকাল(২৮ জুলাই)মঙ্গলবার বিকাল আনুমানিক ৪টা ৫০ মিনিটের সময় উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আসু তালুকদার বাড়িতে এঘটনা ঘটে।একই এলাকার আবদুল হামিদের বড় ছেলে নিহত মোহাম্মদ নিজাম উদ্দিন(৪৫),ছোট ছেলে মোহাম্মদ সুমন। দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে পারিবারিক বিরোধ চলছিলো,গতকাল এই ব্যাপারে কথা বার্তা বলার জন্য বড় ভাই বাড়িতে আসলে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়,এক পর্যায়ে দু”পক্ষে উত্তেজনা সৃষ্টি হলে ছোট ভাই মোহাম্মদ সুমন কোদাল দিয়ে বড় ভাইকে আঘাত করলে, সাথে সাথে মাটিতে পড়ে যায়, নিহত নিজাম উদ্দিনের শ্বশুর ও স্হানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে কর্মরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাহাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর খুনি ছোট ভাই মো. সুমন পালিয়ে গেলেও পুলিশ ঘটনা জিজ্ঞাসার জন্য নিহতের মা হালিমা বেগম এবং অভিযুক্ত ছোট ভাই মোহাম্মদ সুমনের স্ত্রী সানজিদাকে গ্রেফতার করে থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।এই ঘটনায় জন্য এলাকাতে শোকের ছায়া নেমে আসে।
ঘটনার পর পরই বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাফফর হোসেন ঘটনাস্হল পরিদর্শন করে বলেন,এটা একটা মর্মান্তিক ঘটনা,দোষীদের গ্রেফতার পূর্বক আইন অনুযায়ী ব্যবস্হা করা হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।