
এম,মছিবুর রহমান বাবুল
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রাম বোয়ালখালী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে Ran on Kalurghat 7 k Fun Ran- season 2.
গতকাল(০২ অক্টোবর)শুক্রবার সকাল ৬ টায় স্বাস্থ্য সচেতনতা ও সুস্থ জীবনযাপনের বার্তা নিয়ে বোয়ালখালী উপজেলায় অনুষ্ঠিত হলো Run on Kalurghat 7k Fun Ran-season-2.বোয়ালখালী উপজেলা চত্বর থেকে এই ফান রানের কার্যক্রম শুরু এবং সমাপ্ত করেন।আয়োজকেরা মনে করে দৌড়ের পাশাপাশি তরুণদের নিয়মিত শরীর চর্চায় উৎসাহিত করা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের প্রতি সচেতনতা তৈরির পরিবেশ সৃষ্টি হবে।আয়োজনটি সার্থক ও সফল করতে কাজ করে গেছেন বোয়ালখালী রানার্স এর প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল্লাহ হোসেন ও আব্দুল্লাহ ইবনে ইয়াসিরের নেতৃত্বে ইভেন্ট সার্পোটও ব্যবস্হাপনায় দায়িত্ব পালন করেন মোঃ ইয়াকুব,তাফসিরুল আলম,ইফতেখারুল ইসলাম, ও সাকিল।এছাড়া গ্রাফিক্স ডিজাইনার হিসেবে দায়িত্বে ছিলেন, জামশেদ ফাহিম। আয়োজনকারীরা আরও জানান- বোয়ালখালীতে দৌড় ও শরীরচর্চার সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে একটি সুস্থ ও প্রানবন্ত রার্নিং কমিউনিটি তৈরির লক্ষ্যেই বোয়ালখালী রার্নাসের পথচলা। “রান অন কালুরঘাট ৭ কিঃ ফান রান সেশন-২এর মধ্যে দিয়ে উপজেলার মাটিতে রানারদের এই মিলন মেলা ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের পথ তৈরি করব বলে আশা প্রকাশ করেন আয়োজক বৃন্দরা।
এই প্রতিযোগিতায় অতিথিগন চ্যাম্পিয়ন রানারআপসহ সকলের মাঝে ট্রপি, মেডেল তুলে দেন।