1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রামের চাঁন্দগাও এলাকায় এক ব্যবসায়ীর ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা,এতে গুলিবিদ্ধ হয় ব্যবসায়ী ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

চট্টগ্রামের চাঁন্দগাও এলাকায় এক ব্যবসায়ীর ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা,এতে গুলিবিদ্ধ হয় ব্যবসায়ী ‎

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

চট্টগ্রামের চাঁন্দগাও এলাকায় এক ব্যবসায়ীর ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা,এতে গুলিবিদ্ধ হয় ব্যবসায়ী

‎স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
‎
‎চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও থানা এলাকায় চাঁদা না পেয়ে ইউনুস নামে এক ব্যবসায়ীর বাসায় ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।
‎
‎রাত ১১টায় উত্তর মোহরা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
‎
‎
‎ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় : কয়েকদিন ধরে একটি চক্র ইউনুসের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিল। ইউনুস চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার রাতে চার পাঁচজনের একটি দল তার বাসার দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে ইউনুস ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি করে। গুলির শব্দে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে।
‎
‎ জসিম উদ্দীন নামের একজনকে জিজ্ঞাসা করলে তিনি জানান: সাম্প্রতিক সময়ে চাঁন্দগাও থানার মোহরা এলাকায় সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়েছে তাও আবার ৫ আগস্ট এর পর থেকেই হচ্ছে চাঁদাবাজি-দখলবাজিসহ নানা অপরাধমূলক কর্মকান্ড। তাদের এই জ্বালায় আমরা কেউই ভালো নেই পুরো এলাকায় আতঙ্ক ও অস্থিরতা বিরাজ করছে। অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান স্থানীয়রা।
‎
‎চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন জানান : ঘটনার পর আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করি। ইউনুসের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কারা এই হামলার সঙ্গে জড়িত তাদের শনাক্তে কাজ চলছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park