1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঘূর্ণিঝড় ডানা র কারণে শুনশান ফেরিঘাট চত্বর যেন ধর্মঘট চলছে - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ঘূর্ণিঝড় ডানা র কারণে শুনশান ফেরিঘাট চত্বর যেন ধর্মঘট চলছে

বেবি চক্রবর্তী :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৯১ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী:হুগলি:- শুনশান ফেরিঘাট চত্বর যেন ধর্মঘট চলছে।টিকিট কাউন্টার খোলেনি ঘাটে ঢোকার গেট তালা দিয়ে বন্ধ করা।ডানা ঘূর্নিঝড়ে বিপদ হতে পারে তাই যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে নবান্নের নির্দেশ অনুযায়ী জেলা প্রশাসন সব ফেরিঘাট বন্ধ রাখতে বলেছে।গতকাল বিকাল পাঁচটা থেকে উত্তরপাড়া থেকে গুপ্তিপাড়া সব ফেরি সার্ভিস বন্ধ রয়েছে।তবু যারা জানে না তেমন যাত্রীরা এসে ফিরে যাচ্ছেন ফেরি ঘাট থেকে।ডানার প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে।আকাশ কালো করে আছে চলছে ঝোড়ো হাওয়া।রাস্তা ঘাটে লোকজন কম।খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ।দোকান পাট খোলেনি অনেক জায়গায়।
আজ ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও আগামী কাল ২৫ তারিখ ভোর থেকে যেহেতু ঘূর্ণিঝড় ডানার প্রভাব সবথেকে বেশি হবে তাই যাত্রী নিরাপত্তার কথা ভেবে হাওড়া ডিভিশনে ৬৮ টি ট্রেন বাতিল থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল।হাওড়া বর্ধমান মেন ও কর্ড শাখা,হাওড়া কাটোয়া শাখা এবং হাওড়া ব্যান্ডেল শাখা ও হাওড়া আরামবাগ শাখার আপ ও ডাউন মিলিয়ে ৬৮ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park