1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে জাহিদ খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার উপলক্ষে আনন্দ মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা দর্শনা হল্ট স্টেশনে চিত্রা এক্সপ্রেসের স্টপেজের দাবিতে আন্দোলনের ডাক সিরাজগঞ্জে এসআরবি-১২-এর অভিযানে ৬ গরুচোর গ্রেপ্তার, উদ্ধার ২টি চুরি হওয়া গরু আবারও উত্তাল গাজীপুরের পোষাক শ্রমিক, সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা শাখার আয়োজনে প্রার্থনা সভা আয়োজন করা হয়। কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ। সিরাজগঞ্জে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা

গোয়াইনঘাটে জাহিদ খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার উপলক্ষে আনন্দ মিছিল

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেটের গোয়াইনঘাটে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় গোয়াইনঘাট কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফাহিম আল হাসান ও লেঙ্গুড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিম আহমদের নেতৃত্বে মিছিলটি স্বতস্ফুর্ত ভাবে সম্পন্ন হয়। গোয়াইনঘাট কেয়ার হাসপাতালের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে গোয়াইনঘাট বাজার প্রদক্ষীন করে গোয়াইনঘাট সবজি বাজারে এসে মিছিলের সমাপ্তিতে সংক্ষিপ্ত বক্তব্যে ফাহিম আল হাসান বলেন, দীর্ঘদিনের স্বপ্ন লালিত পাথর কোয়ারি খুলে দেওয়া শ্রমিকের নায্য অধিকার আদায় করতে গিয়ে আমাদের নেতা গোয়াইনঘাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ খান পরিবেশ ও খনিজ মন্ত্রনালয়ের উপদেষ্টা রেজওয়ানা হাসানের কাছে একটা ন্যায্য দাবী উত্তাপন করার লক্ষ্যে কে বা কাহারা মিথ্যা হয়রানী মুলক মামলা দিয়ে কারাগারে পাঠায়। মামলার প্রেক্ষিতে দল তাৎক্ষণিক জাহিদ খানকে বহিষ্কার করে। পরবর্তীতে দল তদন্ত করে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে। দলের এই সুন্দর সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই, কারণ জাহিদ খান দলে ফিরে দলের হাতকে শক্তিশালী করেছে।
আমরা আজ জাহিদ খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার উপলক্ষে স্বতঃস্ফূর্ত ভাবে গোয়াইনঘাটে আনন্দ মিছিল করেছি। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৪ আসনে ধানের শীষের মনোনিত প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে ধানের শীষের প্রচার মিশিল করি।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, লেংড়া ইউনিয়ন যুবদল নেতা ফুরকান আহমদ, নোমান আহমদ, সুনু মিয়া, রাজিব আহমদ, পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন যুবদল নেতা গিয়াস উদ্দিন সদর যুবদল নেতা নাজিম উদ্দীন ও দেলোয়ার আহমদ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park