1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
*গাজীপুরের সফিপুরে সাদাকাহ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ওয়াজ মাহফিলের আয়োজন*। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

*গাজীপুরের সফিপুরে সাদাকাহ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ওয়াজ মাহফিলের আয়োজন*।

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার।
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৭৬ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার।

আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই মানবতার সেবা। মানুষ মানুষের জন্য। সৃষ্টির সেবাই স্রষ্টার সেবা এমন প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুরের “সাদাকাহ ফাউন্ডেশন” এর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত এবং ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন।

শুক্রবার (১৬ অক্টোবর) জুমার নামাজ শেষে সাদাকাহ ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে সফিপুর এলাকার আন্দারমানিক গ্রামে জনসাধারণের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। সেই সাথে সাদাকাহ ফাউন্ডেশনের অর্থায়নে বায়তুন নূর জামে মসজিদ ও মাদ্রাসায় ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।

ফ্রী মেডিকেল ক্যাম্পে উপস্থিত হন ও ওয়াজ মাহফিলে আসন গ্রহণ করেন এবং সার্বিক সহযোগিতা‌ করেন মোঃ ইমরান হোসেন, সভাপতি সাদাকাহ ফাউন্ডেশন। মো রতন মিয়া, (সহসভাপতি)। মো: সাইফুল ইসলাম (সেক্রেটারি)। মো মাহবুব আলম, (সহকারী সেক্রেটারি)। মো: তাহসিন আহমেদ হানিফ (হিসাব রক্ষক)। মাওলানা মো শাকিল আহমেদ, (সদস্য)। মো নজীবুর রহমান,সদস্যসহ এলাকার অসংখ্য গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

ফ্রী মেডিকেল ক্যাম্পে প্রাথমিকভাবে জনসাধারণের ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড পেসার নির্ণয়, জ্বর, সর্দি, কাশিসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ইসলামি ওয়াজ মাহফিলের শেষ পর্যন্ত এই মানবিক সেবা কার্যক্রম চলমান থাকবে বলে জানান। এসময় এলাকার অসংখ্য সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে তাদের শারীরিক সমস্যা ও ফ্রী মেডিকেল সেবা পেতে উপস্থিত হন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park