1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
খুকৃবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬: টেকসই মৎস্যসম্পদ নিশ্চিতকরণে বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনার আহ্বান। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

খুকৃবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬: টেকসই মৎস্যসম্পদ নিশ্চিতকরণে বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনার আহ্বান।

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৮৫ বার পঠিত

তাওহীদ হাসান পিয়াল -খুকৃবি প্রতিনিধি

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) পালিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি, জলাশয়ে পোনা অবমুক্তকরণ এবং টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস অনুষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-এ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার।
বক্তব্যে উপাচার্য মৎস্যসম্পদ বৃদ্ধিতে প্রথাগত চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে আধুনিক ও গবেষণালব্ধ বিজ্ঞানের প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। তিনি বলেন, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বাড়াতে কেবল জলাশয়ে পোনা অবমুক্ত করাই যথেষ্ট নয়। এই কার্যক্রমকে সত্যিকারের সফলতায় রূপ দিতে হলে বৈজ্ঞানিক মনিটরিং নিশ্চিত করতে হবে। জলাশয়ের পরিবেশ সংরক্ষণ, পানির গুণগত মান পরীক্ষণ, নির্দিষ্ট জলাশয়ের উপযোগী সঠিক প্রজাতি নির্বাচন এবং অবমুক্ত করা মাছের বৃদ্ধি ও টিকে থাকার হার নিয়মিত নজরদারিতে রাখা অত্যন্ত আবশ্যক।

বিশ্ববিদ্যালয়ে পরিচালিত গবেষণার সুফল যেন সাধারণ মানুষের দৌড়গোড়ায় পৌঁছায় সে বিষয়ে জোর দিয়ে উপাচার্য আরও বলেন, ল্যাবে অর্জিত গবেষণার ফলাফল দ্রুত মাঠপর্যায়ে পৌঁছে দিয়ে মৎস্যচাষি, স্থানীয় জেলে ও নতুন উদ্যোক্তাদের কল্যাণে কাজে লাগাতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে একাডেমিয়া বা বিশ্ববিদ্যালয়, মৎস্য অধিদপ্তর, মৎস্য গবেষণা প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান এবং প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে একটি শক্তিশালী ও সমন্বিত অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষদীয় ডিন প্রতিনিধি ড. মোঃ মেহেদী আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনার জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (লোনাপানি কেন্দ্র, পাইকগাছা) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. আজহার আলী।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও খাত-সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভায় বক্তারা দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং বিজ্ঞানভিত্তিক টেকসই মৎস্য ব্যবস্থাপনা গড়ে তুলতে সম্মিলিত পদক্ষেপের ওপর জোর দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park