1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
খড়গপুরে ট্রাকের ধাক্কায় মৃত্যু যুবকের, পাল্টা ক্ষিপ্ত জনতার মারে মৃত্যু ট্রাক চালকের! মার খেল পুলিশও - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

খড়গপুরে ট্রাকের ধাক্কায় মৃত্যু যুবকের, পাল্টা ক্ষিপ্ত জনতার মারে মৃত্যু ট্রাক চালকের! মার খেল পুলিশও

বেবি চক্রবর্তী :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৪ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী:পশ্চিম মেদিনীপুর:- ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের ঘটনাকে কেন্দ্র করে রাতে রণক্ষেত্র হয়ে ওঠে রেল শহর খড়গপুর।জানা গিয়েছে, বুধবার রাতে খড়গপুরের নিউ ট্রাফিক এলাকায় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের মতে বেপরোয়া গতিতে আসা একটি পেঁয়াজ ভর্তি ট্রাক এক স্কুটিচালককে ধাক্কা মারে, ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়। এই ঘটনায় ক্ষুব্ধ জনতা ট্রাক চালককে ব্যাপক মারধর করে, মৃত্যু হয় ট্রাক চালকের।মৃত স্কুটিচালক যুবকের নাম অর্জুন নায়েক। তিনি নিউ ট্রাফিক এলাকার আম্বেদকর কলোনীর বাসিন্দা ছিলেন। এদিন দুর্ঘটনার পরেই উত্তেজিত জনতা ঘাতক ট্রাকের চালকের উপরে চড়াও হন। পুলিশের কাছ থেকে এক প্রকার ছিনিয়ে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন ক্ষুব্ধ মানুষজন।ঘটনাস্থলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু উত্তেজিত জনতার সাথে সংঘর্ষে খড়গপুর টাউন থানার আইসি রাজীব পালও আহত হন। পরিস্থিতি সামলাতে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।

রাতেই ট্রাক চালককে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তার অবস্থা গুরুতর থাকায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এদিন রাতেই কলকাতা নিয়ে যাওয়ার পথে চালকের মৃত্যু হয়। জানা গিয়েছে মৃত ট্রাক চালক মহারাষ্ট্রের বাসিন্দা। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে।তবে বৃহস্পতিবার জেলা পুলিশের তরফে জানানো হয়েছে এলাকায় পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park