1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কুড়িগ্রাম ভূরুঙ্গামারী সাহা ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকান্ড - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

কুড়িগ্রাম ভূরুঙ্গামারী সাহা ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকান্ড

বাদশা আলমগীর
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৪ বার পঠিত

বাদশা আলমগীর কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাটে অবস্থিত সাহা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে  ব‍্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে ওই ফিলিং স্টেশনে আগুন লাগে। এতে মেঘনা ও যমনা পেট্রোলিয়াম এর  দুটি লরিসহ ১৮ হাজার লিটার পেট্রোল পুড়ে যায়।

জানা যায়, ১৮ হাজার  লিটার  লিটার পেট্রল ভর্তি দুটি লরি বৃহস্পতিবার ভোরে সাহা ফিলিং স্টেশনে এসে পৌছে। ভোরে এক লরি থেকে  অন্য  লরিতে পেট্রল  আনলোড করার সময় পাশের তেলের লরিতে আগুন লাগে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দিলে সকাল ৬.০০ টার দিকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে  উপস্থিত হয়ে প্রায় ৪৫ মিনিট  চেষ্টার  পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ বিষয়ে সাহা ফিলিং স্টেশনের ম্যানেজার আনন্দ চক্রবর্তী বলেন, লড়ি থেকে পেট্রোল আনলোড করার সময় কিভাবে আগুন লাগলো বুঝতে পারলাম না পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি। উর্ধ্বতন কর্তৃপক্ষ আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে জানাতে পারবো। 

অন্য কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অন্য কোন ক্ষতি হয় নাই। শুধু দুটি লরির একটি সম্পূর্ণ ও অপরটির তিনটি চাকা আগুনে পুড়ে গেছে।

   

নাগেশ্বরী ফায়ার স্টেশনের লিডার মোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park