1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কাওয়ালী আর দ্রোহের সুরে জমজমাট হয় উঠেছে নজরুল বিশ্ববিদ্যালয় - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

কাওয়ালী আর দ্রোহের সুরে জমজমাট হয় উঠেছে নজরুল বিশ্ববিদ্যালয়

হৃদয় আহমেদ,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

হৃদয় আহমেদ,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদদের স্মৃতির স্মরনে আয়োজন করা হচ্ছে কাওয়ালী ও দ্রোহের গান। সেই আয়োজনের অংশ হতে বাদ যায়নি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত এলাকায় প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ও।
আজ ১৫ সেপ্টেম্বর জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের মঞ্চে আয়োজন করা হয় কাওয়ালী ও দ্রোহের গানের অনুষ্ঠান।
বৃষ্টিবিঘ্নিত দিনেও আয়োজনে ছিলো না কোন কমতি। বিকেল গড়াতে না গড়াতেই দেখা দর্শকদের উপচে পড়া ভিড়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ছাড়াও কাওয়ালী সন্ধায় দর্শক হিসেবে আসেন স্থানীয় অনেক বাসিন্দা।
বিকেল ৫ টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টিবিঘ্নিত অনেক সমস্যার জন্য অনুষ্ঠান শুরু হয় সাড়ে পাঁচটার দিকে। তবে মূল কার্যক্রম শুরু হতে অপেক্ষা করতে হয় আরও এক ঘন্টা। সন্ধা সাড়ে ছয়টায় শুরু হয় কাওয়ালী ও দ্রোহের গানের মূল আয়োজন।
কাওয়ালী সন্ধায় নজরুল রচিত বিভিন্ন গান ও গজলও পরিবেশন করা হয়।
সেসব গানের মূল শিল্পী হিসেবেও অংশগ্রহণ করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
দর্শক সারিতে অবস্থানরত শিক্ষার্থীরাও উৎসব আমেজের সাথে উপভোগ করেন ভিন্নধর্মী এই আয়োজন।
তাদের মতে, এই কাওয়ালী সন্ধার আয়োজনের মাধ্যমে বাংলার প্রাচীন অনেক সংস্কৃতির পূনরুজ্জীবিত হতে পারে। এমনকি দূর হতে পারে অনেক অপসংস্কৃতিও।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park