1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কসবায় ঈদে মিলাদুন্নবী ও সিরাতুুন্নবী সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত প্রায় ৫০ জন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

কসবায় ঈদে মিলাদুন্নবী ও সিরাতুুন্নবী সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত প্রায় ৫০ জন

এস এম নাইমুল ইসলাম জিহাদ
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

এসএম নাইমুল ইসলাম জিহাদ কসবা ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া কসবা দুই পক্ষের সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কসবায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস করার সময় বাধা দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। সোমবার ১৬ সেপ্টেম্বর সকালে উপজেলার কদমতলী মোড়সহ বেশ কয়েকটি পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে এখনও উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সকালে একটি জশনে জুলুস বের করে কসবা উপজেলা চক্ররে প্রবেশ করে। অ চিহ্নিতভাবে কদমতলী কোরআনের ভাস্কর্য সহ আড়াইবাড়ি এতিমখানার দেয়াল ভেঙেছে। এ সময় হেফাজতে ইসলামের পক্ষ থেকে এতে বাধা দেওয়া হয়। এ নিয়ে উভয় পক্ষের উত্তেজনা ছড়িয়ে পরে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

জেলা পুলিশ সুপার মোঃ জাবেদুর রহমান জানান, খবর পেয়ে কসবা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কসবা উপজেলার গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে, যাতে পরবর্তী সহিংসতার ঘটনা না ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park