1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কলকলিয়া ইউনিয়নের ফ্যামেলি কার্ড বাস্তবায়নে অবহিকরণ সভা অনুষ্ঠিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

কলকলিয়া ইউনিয়নের ফ্যামেলি কার্ড বাস্তবায়নে অবহিকরণ সভা অনুষ্ঠিত 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৯০ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১২ অক্টোবর দুপুর ১২ টায় কামারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়ার সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজি আব্দুস সোবহান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাশিম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম সাদিকুর রহমান নান্নু, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আছকিী আলী, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি, সদস্য আব্দুস সালাম, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, সিনিয়র সহ সভাপতি রোকন মিয়া প্রমুখ।

সভায় বক্তারা সরকার কর্তৃক দেশব্যাপী শুরু হওয়া নতুন ফ্যামিলি কার্ড কর্মসূচির নানা দিক এবং সঠিক উপায়ে বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত আর্থসামাজিক তথ্য সংগ্রহের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন 

 প্রধান অতিথির বক্তব্যে বলেন, “ফ্যামিলি কার্ডের এই উদ্যোগ তৃণমূলের মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। প্রতিটি যোগ্য ও সুবিধাবঞ্চিত পরিবার যেন এই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে, সেজন্য তথ্য সংগ্রাহকারীদের অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তিনি এই কার্যক্রমে জালিয়াতি এড়াতে উপজেলা পর্যায়ে একটি অভিযোগ বক্স খোলার কথা  উল্লেখ করেন এবং সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ মানুষকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।”ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

সভায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, কলকলিয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ অসহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, ১ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা এই কর্মসূচির সফল বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরকে সব ধরনের সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park