1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
এসপির নির্দেশের ৬ ঘণ্টার মধ্যেই উল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযান ওসির নেতৃত্বে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, জেলহাজতে পাঠানো হয়েছে - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

এসপির নির্দেশের ৬ ঘণ্টার মধ্যেই উল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযান ওসির নেতৃত্বে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, জেলহাজতে পাঠানো হয়েছে

মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৭৮ বার পঠিত

মো:কোরবান আলী রিপন,
উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর মাদকবিরোধী দিকনির্দেশনার মাত্র ছয় ঘণ্টার মধ্যে উল্লাপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করেছে মডেল থানা পুলিশ। অভিযানে ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় সদ্য দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, অভিযানে মেজবাউল হক হাবিবকে ১১ পিস ইয়াবাসহ এবং আব্দুস সালাম ও ওয়াজকুরুনীকে ৯ পিস ইয়াবা ও নগদ প্রায় ৫০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধী সমাজ ও সাধারণ মানুষের সার্বিক সহযোগিতায় এবং পুলিশের সক্রিয় ভূমিকার মাধ্যমে দ্রুতই উল্লাপাড়াকে মাদক কারবারিমুক্ত করা হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park