1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
এসএসসিতে সাফল্যের হাসি বরকোটা স্কুল অ্যান্ড কলেজে, পাসের হার ৭৯.১৭ শতাংশ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

এসএসসিতে সাফল্যের হাসি বরকোটা স্কুল অ্যান্ড কলেজে, পাসের হার ৭৯.১৭ শতাংশ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার পঠিত

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বরকোটা স্কুল অ্যান্ড কলেজ এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্য অর্জন করেছে। চলতি বছরের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির পাসের হার ৭৯ দশমিক ১৭ শতাংশ।

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত বরকোটা স্কুল অ্যান্ড কলেজটি দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার্থীদের শিক্ষাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নৈতিক বিকাশে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ মাহফুজ ভূঁইয়া বলেন, “শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ও পড়াশোনার প্রতি মনোযোগী করতে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি।”
তিনি আরও বলেন, “আগামীতে শিক্ষার মান আরও উন্নত করে এসএসসিতে ফলাফল আরও ভালো করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আরও আন্তরিক হতে হবে।”
প্রতিষ্ঠানটির এই ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park