
এম,মছিবুর রহমান বাবুল
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রামের পটিয়া উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক উচ্চ বিদ্যালয় সমন্বয়ে কাব,স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স পাঁচ দিন ব্যাপী পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে শুভ উদ্বোধন হয়েছ।
গতকাল(২২ অক্টোবর)বুধবার সকাল ১০ টায় উপজেলার পৌরসভায় ঐতিহ্যবাহী পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস পটিয়া উপজেলার অর্থায়নে ও ব্যবস্হাপনায় কাব, স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স ২২ থেকে ২৬ অক্টোবর ২০২৫ পাঁচ দিন ব্যাপী কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষক পীযুষ কুমার দে এএলটির সঞ্চালনায় অনুষ্ঠিত কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার বাবু বিষু দে।
১০১ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের কোর্স লিডার মোহাম্মদ সোলাইমান”র” সভাপতিত্বে অনুষ্ঠিত কোর্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২১১ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের কোর্স লিডার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এএলটি, প্রশিক্ষক বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম আঞ্চলিক সহসভাপতি প্রার্থ প্রথিম দাশ।
এতে আরও উপস্থিত ছিলেন, প্রশিক্ষক বৃন্দরা যথাক্রমে- ফেরদৌস আকতার এএলটি,আয়ুতুন নুর সিএলটি সম্পন্নকারী,কামাল উদ্দিন উডব্যাজার,রেজাউল করিম উডব্যাজার,জাহাঙ্গীর আলম উডব্যাজার,প্রণব ভট্টাচার্য উডব্যাজার,আজম খান উডব্যাজার,নাসির উদ্দিন উডব্যাজার,রুপক কান্তি ঘোষ, রুপন্কর চৌধুরী সিএলটি সম্পন্ন, আলহাজ্ব এম,মছিবুর রহমান বাবুল উডব্যাজার,লাকী শীল উডব্যাজার, রতন শর্মা উডব্যাজার প্রমূখ।