1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
এবার পুজোতে শনি-রবিবার থাকছে অতিরিক্ত মেট্রো পরিষেবা:- বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

এবার পুজোতে শনি-রবিবার থাকছে অতিরিক্ত মেট্রো পরিষেবা:-

বেবি চক্রবর্তী, কলকাতা:-
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী,কলকাতা:- বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা প্রায় চলে এসেছে। এরই মধ্যে দিনে দিনে ক্রমশ বাড়ছে বাজারে কেনাকাটার ধুম। প্রত্যেকদিন সন্ধ্যায় মেট্রো গুলোতে থাকে প্রচন্ড ভীড় একদিকে পুজোর কেনাকাটা অর অন্যদিকে অফিস ফেরা যাত্রী থেকে পড়ুয়া। তাই এবার থেকে ভিড়ে ঠাসা যানজট রুখতে শনি-রবিবার চলবে অতিরিক্ত মেট্রো। ইতিমধ্যেই কলকাতা মেট্রোর তরফে বিবৃতি জারি হয়েছে। সেখানে বলা হয়েছে যে ১৪ সেপ্টেম্বর ও ২১ সেপ্টেম্বর দুই শনিবার ২৩৪টির বদলে পুজোর আগে পর্যন্ত চলবে ২৬২টি মেট্রো। অন্যদিকে ২৮ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর দুই শনিবার ২৩৪টির বদলে ২৮৮টি মেট্রো চলবে। এছাড়াও ১৫, ২২, ২৯ সেপ্টেম্বর ও ৬ অক্টোবর রবিবারগুলিতে ১৩০টির বদলে ১৯৬টি মেট্রো চলবে। শনিবার দমদম থেকে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৫০ মিনিটে। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টায়। দক্ষিণেশ্বর থেকে রাতে শেষ মেট্রো পাওয়া যাবে ৯টা বেজে ২৮ মিনিটে। অন্যদিকে কবি সুভাষ থেকে শেষ মেট্রো পাওয়া যাবে ৯টা ৪০ মিনিটে। প্রত্যেক রবিবার কবি সুভাষ থেকে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৯টায়। দমদম থেকে রবিবারে প্রথম মেট্রো ছাড়ছে সকাল ৯টায়। রাতে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত শেষ মেট্রো রাত ৯টা ২৭ এর পরিবর্তে সাড়ে ৯টায় পাওয়া যাবে।এছাড়াও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ২৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো পাওয়া যাবে ৯টা ৪০ মিনিটে। তবে গ্রিন লাইন-১, গ্রিন লাই-২, পার্পল ও অরেঞ্জ লাইন শনি ও রবিবারের মেট্রো সূচি পরিবর্তিত থাকছে না।এবার পুজোতে যাত্রী পরিষেবা দিতে পুরো দমে কাজে নেমে পড়েছে কলকাতা মেট্রো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park