1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
একগুচ্ছ কর্মসূচি নিয়ে কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

একগুচ্ছ কর্মসূচি নিয়ে কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বেবি চক্রবর্ত্তী :-
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৩১২ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী :- একগুচ্ছ কর্মসূচি নিয়ে শনিবার রাতে বিএসএফের বিমানে কলকাতা এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার রাত ১০ঃ২৫ নাগাদ অমিত শাহকে সঙ্গে নিয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বিএসএফের বিমান। এরপর তিনি রাত্রি বাসের জন্য রাজারহাটের একটি হোটেলের উদ্দেশ্যে রওনা হন। বিজেপি সূত্রে জানা গেছে রবিবার সকালে বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দেবার জন্য তিনি হেলিকপ্টারে কল্যানী যাবেন। দুপুরে কলকাতায় ফিরে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে যোগ দেবেন। এছাড়াও আসন্ন উপ নির্বাচন উপলক্ষে বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই বৈঠকেই তিনি বিজেপি সাংগঠনিক হাল – হকিকত সম্পর্কে ড: সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর কাছে খোঁজ – খবর নেবেন। তারপর রাজারহাটে হোটেলে ফিরে মধ্যাহ্নভোজ ছেড়ে সন্ধ্যার মধ্যে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। তবে তাঁর এই নির্ধারিত কর্মসূচির মধ্যে কোন একটি সময় বার করে আরজিকর হাসপাতলের মৃত তরুণী চিকিৎসকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। প্রসঙ্গত উল্লেখ্য নির্যাতিতার বাবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে তার সাথে দেখা করার সময় চেয়েছিলেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর ব্যস্ত কর্মসূচির মধ্যে অভয়ার পরিবারের সাথে দেখা করবেন কিনা তা এখনও চূড়ান্ত নয়। যদিও রাজ্য বিজেপি চাইছে অভয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করুন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আরজি কর ইস্যুতে যেভাবে সর্বত্র সরগরম হয়ে আছে তাতে অমিত শাহ -র মত সর্বভারতীয় হেভিওয়েট নেতা মৃত চিকিৎসকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে বিচারের দাবীকে সমর্থন জানালে আন্দোলন আরো দৃঢ় হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park