1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈশ্বরদী ইপিজেডে বিষাক্ত সাপ্লাইয়ের পানি পান করে দু’দিনে পাঁচ শতাধিক শ্রমিক ডায়রিয়াসহ নানা রোগে  আক্রান্ত,সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ঈশ্বরদী ইপিজেডে বিষাক্ত সাপ্লাইয়ের পানি পান করে দু’দিনে পাঁচ শতাধিক শ্রমিক ডায়রিয়াসহ নানা রোগে  আক্রান্ত,সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা

মো:সজিব হোসেন স্টাফ রিপোর্টার,পাবনা//  
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

 

মো:সজিব হোসেন স্টাফ রিপোর্টার,পাবনা//  

 

 ইপিজেডের বিষাক্ত সাপ্লাইয়ের পানি পান করে গত দু’দিনে ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা(ইপিজেড) পাঁচ শতাধিক নারী শ্রমিক ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ইপিজেডের অপরিস্কার  পানির ট্যাংকিতে ময়লা ,সাপ,ইঁদুর  মরে পচে পানি বিষাক্ত হওয়ায় শ্রমিকরা আক্রান্ত হতে হয়েছে। বেশ কয়েকজন শ্রমিক মৃত্যুর প্রহর গুণনছেন। চিকিৎসক সংকটের কারণে এক সঙ্গে হাসপাতালে আসা রোগিদের জরুরী সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তব্যরত চিকিৎসকদের। আর বেশ কয়েকজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। শনিবার(৩১মে) সকালে ও আগের দিন শুক্রবার দুপুরে ঈশ্বরদী ইপিজেডের কয়েকটি কোম্পানির অসুস্থ ও সাধারণ শ্রমিক, ইপিজেডের নিজস্ব হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর বিভিন্ন সুত্রে এসব তথ্য জানাগেছে। আক্রান্তরা সবাই ইপিজেডের রেনেসাঁ বারিন্ড লিমিটেড, ডেনিম ভিনটেজ স্টুডিও (এবা), নাকানো ইন্টারন্যাশনাল বিডি, স্টেলা হেয়ার,অসকার বাংলাসহ অন্যান্য কম্পানির শ্রমিক।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আক্রান্ত শ্রমিকরা জানান, গত বৃহস্পতিবার দুপুরে তারা প্রতিদিনের মত খাবার খায়। ইপিডেজের কোম্পানিগুলোতে দেওয়া সাপ্লাই লাইনের পানি পান করেন। এর কয়েক ঘন্টা পর থেকেই শ্রমিকরা অসুস্থ হতে শুরু করেন। তাৎক্ষণিক কিছু শ্রমিক ছুটি নিয়ে বাড়িতে চলে যান।

ওইদিন (বৃহস্পতিবার) মধ্যরাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত প্রায় শতাধিকের বেশি শ্রমিক ডায়রিয়াসহ নানা সমস্যা নিয়ে চিকিৎসা নিতে আসেন হাসপাতালে। এসময় প্রাথমিক চিকিৎসা শেষে অনেকেই বাড়িতে চলেও যান। বেশকিছু শ্রমিক হাসপাতালে ভর্তি হন। কিন্তু তাদের অবস্থার অবনতি হলে ১৪/১৫ জনকে গুরুতর অবস্থায় পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারী ও পুরুষ ওয়ার্ডে ৩২ জন রোগী ডায়রিয়া, বমি ও পেট ব্যথা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ইপিজেডের শ্রমিকরা জানান, গত বৃহস্পতিবার দুপুরে খাবার সময় যে পানি পান করেন তাতে একটু দ‚র্গন্ধ ছিল। শুক্রবার সকালে ডিউটি করতে গিয়ে তাদের অনেকেই আকর্ষিকভাবে অসুস্থ হয়ে পড়েন। একই সঙ্গে তাদের বমি শুরু হওয়ায় তারা হাসপাতালে ভর্তি হন। পানির কারনে সম্ভবত এমন সমস্যা হয়েছে বলে তাদের ধারনা ।

ঈশ্বরদী ইপিজেডের বেপজা হাসপাতালের চিকিৎসক ডাক্তার ফয়সাল হাসান বলেন, এটা ডায়েরিয়ার মৌসুম। বছরে দু’বার ডায়েরিয়ায় আক্রান্ত হওয়া স্বাভাবিক। এতে ভয়ের কোন কারণ নেই। বেপজা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেশি খারাপ হলে ঈশ্বরদী, পাবনা ও রামেক হাসপাতালে প্রেরন করা হচ্ছে।

 

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মো. সাহেদুল ইসলাম শিশির বলেন, ডায়েরিয়া রোগির সংখ্যা কিছুটা বেড়েছে। গত দুই দিনে ঈশ্বরদী ইপিজেডের শতাধিক শ্রমিক খাদ্য কিংবা পানিতে ব্যাকটেরিয়াজনিত কারণে ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে শনিবার দুপুর একটা পর্যন্ত ভর্তি হয়েছেন ৫১ জন। আর আগে শুক্রবার ভর্তি হন ৪২ জন। এর মধ্যে তিনজন মহিলা ও একজন পুরুষকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) প্রেরণ করা হয়েছে। আর ৪৭জনকে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আক্রান্ত রোগির সংখ্যা বেড়েই চলেছে। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাবনা সিভিল সার্জনকে অবগত করা হয়েছে। এদিকে কর্তব্যরত সাংবাদিকরা ইপজেডের ইডির অনুমতি সাপেক্ষে রেনেসা বারিন্ড লিমিটেড এর ইনচার্জের সাথে দেখা করে কথা বলার চেষ্টা করলেও তাদের সাথে তারা সাক্ষাত না করে মিটিংয়ের অজুহাত দেখিয়ে বিদায় করেন। অন্যদিকে বিভিন্নভাবে চিহ্নিত দাগি ব্যক্তিরা ইপিজেডে প্রতিনিয়ত বিচরণ করলেও কোন সাংবাদিককে দায়িত্ব পালনে প্রবেশ করতে দেওয়া হয়না বলেও অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে ঈশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালক (ইডি) এবিএম শহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। বেপজা ও কোম্পানি গুলোর পক্ষ থেকে আক্রান্তদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ইপিজেডে প্রায় ২০ হাজার শ্রমিক কাজ করেন। তাদের সঙ্গে আমরাও সাপ্লাইয়ের পানি পান করি। পানিতে সমস্যা হলে সকল শ্রমিকসহ আমাদেরও আক্রান্ত হওয়ার কথা। কিন্তু সেখানে মাত্র কিছু শ্রমিক আক্রান্ত হয়েছে। শনিবার সাপ্লাইকৃত পানি পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park