1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হামদ-নাত প্রতিযোগীতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হামদ-নাত প্রতিযোগীতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী 

 মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১১৯ বার পঠিত

 মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

 পবিত্র ঈদে মিলাদুন্নবী   সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন ঐতিহ্যবাহী সুনামধন্য বিদ্যাপীঠ সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুরে ক্বিরাত, হামদ, নাত প্রতিযোগীতা ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এ প্রতিযোগীতায় অংশগ্রহনের জন্য বিদ্যালয়ের সকল নিয়মিত শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়।

বুধবার (২৬ আগস্ট) ১২ রবিউল আওয়াল বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মহিবুর রহমান ও রিয়াজ উদ্দিন জনির যৌথ সঞ্চালনায়  আলোচনা সভায় প্রাধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক শব্বির আহমদ চৌধুরী।

 অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জগদীশপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব  মাওলানা আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের সহকারি শিক্ষক  মাওলানা মহিবুর রহমান।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। শেষ পর্বে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের হাত পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ পুরস্কার বিতরণী শেষে মিলাদ, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যান কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বক্তব্যে বক্তারা বলেন, নবী করিম (সাঃ) এর জীবনাদর্শ মানবতার সর্বোচ্চ দৃষ্টান্ত। আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে তাঁর আদর্শ অনুসরণ করলে পৃথিবীতে শান্তি প্রতিষ্টিত হবে।

বক্তারা আরও বলেন, মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন ও কর্ম সম্পর্কে শিক্ষার্থীদের অনুপ্রানিত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, তরুন প্রজন্ম যদি রাসুল +সাঃ) এর শিক্ষাকে ধারন করে, তবে তারা নৈতিকতা, সততা ও মানবিকতায় সমৃদ্ধ হয়ে উঠবে।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। শেষ পর্বে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের হাত পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ পুরস্কার বিতরণী শেষে মিলাদ, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যান কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park