1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ইলিশ রক্ষায় উপকূলজুড়ে কোস্ট গার্ডের যৌথ অভিযান ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ইলিশ রক্ষায় উপকূলজুড়ে কোস্ট গার্ডের যৌথ অভিযান ‎

‎‎মোঃ রাজু শেখ, চট্টগ্রাম।
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

‎মোঃ রাজু শেখ, চট্টগ্রাম।
‎

‎মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে দেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তর।
‎
‎১২ অক্টোবর ভোর ৫টা থেকে শুরু হওয়া এ অভিযানে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী, আউটপোস্ট পতেঙ্গা, কোস্ট গার্ড আউটপোস্ট মনপুরা, স্টেশন হাতিয়া, স্টেশন পাথরঘাটা ও স্টেশন বরিশালের সদস্যরা অংশ নেন। অভিযানে মৎস্য অধিদপ্তরও সমন্বিতভাবে অংশগ্রহণ করে।
‎
‎অভিযানটি চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন আকমল আলী ঘাট ও রাশমণি ঘাটসহ ভোলার মনপুরা থানাধীন জংলার খাল ও ট্যাকের ঘাট, হাতিয়া থানাধীন সুইজ খাল ও জাহাজমারা এলাকায় পরিচালিত হয়।
‎
‎এ ছাড়া বরগুনার পাথরঘাটা থানাধীন বিষখালী নদীর ছনবুনিয়া, কালমেঘা ও বাইনচটকি ফেরিঘাট এবং বরিশালের বেলতলা ফেরিঘাট, তালতলী ও চরমোনাই-সংলগ্ন এলাকাতেও যৌথ অভিযান চালানো হয়।
‎
‎“মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬”-এর আওতায় পরিচালিত এ অভিযানের মূল লক্ষ্য হলো ইলিশের প্রজনন রক্ষা, নিষিদ্ধ সময়ে মাছ আহরণ প্রতিরোধ এবং ইলিশের উৎপাদন ও প্রাপ্যতা বৃদ্ধিতে সহায়তা করা।
‎
‎মা ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং মৎস্যসম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
‎
‎তবে অভিযানে আটক, জব্দ কিংবা জরিমানার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park