1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ইমান বিধ্বংসী হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবীতে ঐতিহাসিক ইসলামী মহাসমাবেশ, কাফের ঘোষণার আহ্বান ওলামাদের - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ইমান বিধ্বংসী হেযবুত তওহীদ নিষিদ্ধের দাবীতে ঐতিহাসিক ইসলামী মহাসমাবেশ, কাফের ঘোষণার আহ্বান ওলামাদের

আরিফুল ইসলাম পাঠান
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৬৬ বার পঠিত

আরিফুল ইসলাম পাঠান

ইমান বিধ্বংসী ও জঙ্গি সংগঠন হেযবুত তওহীদের সকল কার্যক্রম নিষিদ্ধ এবং সংগঠনটিকে কাফের ঘোষণার দাবীতে এক ঐতিহাসিক ইসলামী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে লাখো তৌহিদী জনতার ঢল নামে। উপস্থিত সবাই একবাক্যে হেযবুত তওহীদের বিভ্রান্তিকর আকিদা ও কার্যক্রমের বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা দাবী করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির *মাওলানা মহিব্বুল্লাহ বাবুনগরী*।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির *মাওলানা রেজাউল করিম সাহেব*।
এছাড়াও তরুণ প্রজন্মের আইডল *মাওলানা রেজাউল করিম আবরার সাহেব* সহ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, হেযবুত তওহীদ ইসলামের মৌলিক আকিদা-বিশ্বাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা কুরআন-সুন্নাহর অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তাই অবিলম্বে এই সংগঠনকে নিষিদ্ধ করে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল থেকে হেযবুত তওহীদের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে।

আয়োজকরা জানান, দাবী আদায় না হওয়া পর্যন্ত এ ধরনের কর্মসূচি সারাদেশে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park