1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আর্থিক দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষ সহ চারজনকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠায় আলিপুর আদালত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

আর্থিক দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষ সহ চারজনকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠায় আলিপুর আদালত

বেবি চক্রবর্তী, কলকাতা:-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

বেবি চক্রবর্তী, কলকাতা:– আরজিকর মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ সহ যে চারজনকে সিবিআই গ্রেফতার করেছিল আগামী ২৩ তারিখ পর্যন্ত তাঁদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠালো আদালত। তাঁদের আপাতত প্রেসিডেন্সি সংশোধনাগারে রাখা হবে। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষ, সুমন হাজরা, আফসার আলী এবং বিপ্লব সিং এর মঙ্গলবার হেফাজত শেষ হবার পর তাদের আলিপুর আদালতে তোলা হয়। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো সন্দীপ ঘোষের আইনজীবী এদিনও তাঁর জামিন চাননি। আবার সিবিআইয়ের আইনজীবীরাও তাঁদের হেফাজতে নেওয়ার দাবি জানাননি। সিবিআইয়ের আইনজীবীদের যুক্তি কিছু তথ্য প্রমাণের জন্য ডিজিটাল ক্লোনিং করা হবে। আরো কিছু তথ্য প্রমাণ পেলে তাঁকে আবার হেফাজতে নেওয়া হবে। কিন্তু আদালত জানিয়েছে তখন সিবিআই এর হেফাজত দেওয়া হবে কিনা সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park