
বেবি চক্রবর্ত্তী; কলকাতা:- আরজি কর কাণ্ডে ইঙ্গিতপূর্ণ টুইট করেছেন শুভেন্দু অধিকারী। নির্যাতিতা মৃতা তরুণীর কাকা বলে কে পরিচয় দিয়েছিলেন? কে দ্রুত ময়নাতদন্ত করার জন্য চাপ দিয়েছিলেন? রীতিমতো হমকি এসেছিল কার থেকে?রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করেছেন। সেই ব্যক্তির নামও উল্লেখ করেছেন তিনি। সেই ব্যক্তি কি রাজ্যের শাসক দল তৃণমূলের লোক?গতকাল রবিবার তাঁকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে বিস্ফোরক কথা বলেন তিনি। চিকিৎসক বলেছিলেন, একজন লোক ছিল। তিনি নিজেকে ভিক্টিমের কাকা বলে পরিচয় দিয়েছিল। হুমকি দিয়েছিল, যদি দিনের শেষের মধ্যে ময়নাতদন্ত সম্পন্ন না হয় তবে ‘রক্তের নদী’ বয়ে যাবে। ওই ব্যক্তি ছিলেন প্রাক্তন কাউন্সিলর।একই নামে পানিহাটি পুরসভার আরেক প্রাক্তন টিএমসি কাউন্সিলর রয়েছেন। তিনি কি একই ব্যক্তি?