1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আনসার মাহমুদ এতিমখানা ও লিল্লা বোর্ডিং বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিলে কুরআনের ৮ জন হাফেজদের পাগড়ী পরিয়ে দিচ্ছে হাবিবুল ইসলাম হাবিব। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আনসার মাহমুদ এতিমখানা ও লিল্লা বোর্ডিং বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিলে কুরআনের ৮ জন হাফেজদের পাগড়ী পরিয়ে দিচ্ছে হাবিবুল ইসলাম হাবিব।

জামাল উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ

সাতক্ষীরার তালা উপজেলা
আনসার মাহমুদ এতিমখানা ও লিল্লা বোর্ডিং বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয় লক্ষণপুর তালা সাতক্ষীরা উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রব মাহমুদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তালা কলারোয়া সাবেক সংসাদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব উপস্থিত থেকে কুরআনের ৮ জন হাফেজদের পাগড়ী পরিয়ে দেন। সম্মানিত অতিথি অতিরিক্ত আইজিপি , বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার ঢাকা প্রতিষ্ঠাতা – প্রধান উপদেষ্টা, আনসার মাহমুদ এতিমখানা ও লিল্লা বোর্ডিং । পাগড়ী প্রদান করেন শাইখুল হাদিস মুফতি মনিরুল হক মহতমিন, জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমি মাদ্রাসা, পাটকেলঘাটা। বিশেষ অতিথি হিসেবে সাধারণ সম্পাদক তালা উপজেলা বিএনপি অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম , সিনিয়র সহ-সভাপতি তালা উপজেলা বিএনপি গোলাম মোস্তফা , যুগ্ম সাধারণ সম্পাদক তালা উপজেলা বিএনপি মোশারফ হোসেন, সভাপতি ৫ নম্বর তেতুলিয়া ইউনিয়ন আবুল হোসেন সরদার।

তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান বক্তা হিসাবে হাফেজ মাওলানা মুফতি আরিফ জামিল, দ্বিতীয় বক্তা হিসেবে হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম ফিরোজী ,তৃতীয় বক্তা আলহাজ্ব মাওলানা তাওহীদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তালা কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক জননেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব বলেন । আমাদের দেশকে গণতন্ত্র ধরায় অব্যাহত থাকুক। আমাদের আলেম ওলামারা নিষ্পেষিত হয়েছে । আমাদের বিডিয়ার হত্যা করা হয়েছে আমাদের আলেম ওলামাদের ও হেফাজতের উপরে হামলা হয়েছে । আমাদের দেশে নেত্রী বেগম খালেদা জিয়া উপর নিষ্ঠুর কেস দিয়ে জেল কাটিয়েছে আমাদের নেতা তারেক রহমানকে বিদেশে পাঠিয়েছে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে । জামাতের আমির মাওলানা নিজামি সাহেব, মুজাহিদ সাহেব , ছাকা চৌধুরী হত্যা করা হয়েছে। ‌ তিনি জনগণের উদ্দেশ্যে বলেন এই জুলুমের বিচার হবে ইনশাল্লাহ । আমার দলের লোকেদের বলি কোন ব্যক্তি কোন ধর্ম লোকেদের উপর অন্যায় অবিচার করা যাবে না যা আওয়ামী লীগ যেভাবে মানুষকে জুলুম নিপীড়ন করেছে।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন উক্ত প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল হাই মোড়ল , সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাসিব মাহমুদ ,মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল আজিজ , মাওলানা আব্দুল্লাহ ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park