
স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ
সাতক্ষীরার তালা উপজেলা
আনসার মাহমুদ এতিমখানা ও লিল্লা বোর্ডিং বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয় লক্ষণপুর তালা সাতক্ষীরা উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রব মাহমুদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তালা কলারোয়া সাবেক সংসাদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব উপস্থিত থেকে কুরআনের ৮ জন হাফেজদের পাগড়ী পরিয়ে দেন। সম্মানিত অতিথি অতিরিক্ত আইজিপি , বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার ঢাকা প্রতিষ্ঠাতা - প্রধান উপদেষ্টা, আনসার মাহমুদ এতিমখানা ও লিল্লা বোর্ডিং । পাগড়ী প্রদান করেন শাইখুল হাদিস মুফতি মনিরুল হক মহতমিন, জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমি মাদ্রাসা, পাটকেলঘাটা। বিশেষ অতিথি হিসেবে সাধারণ সম্পাদক তালা উপজেলা বিএনপি অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম , সিনিয়র সহ-সভাপতি তালা উপজেলা বিএনপি গোলাম মোস্তফা , যুগ্ম সাধারণ সম্পাদক তালা উপজেলা বিএনপি মোশারফ হোসেন, সভাপতি ৫ নম্বর তেতুলিয়া ইউনিয়ন আবুল হোসেন সরদার।
তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান বক্তা হিসাবে হাফেজ মাওলানা মুফতি আরিফ জামিল, দ্বিতীয় বক্তা হিসেবে হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম ফিরোজী ,তৃতীয় বক্তা আলহাজ্ব মাওলানা তাওহীদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তালা কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক জননেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব বলেন । আমাদের দেশকে গণতন্ত্র ধরায় অব্যাহত থাকুক। আমাদের আলেম ওলামারা নিষ্পেষিত হয়েছে । আমাদের বিডিয়ার হত্যা করা হয়েছে আমাদের আলেম ওলামাদের ও হেফাজতের উপরে হামলা হয়েছে । আমাদের দেশে নেত্রী বেগম খালেদা জিয়া উপর নিষ্ঠুর কেস দিয়ে জেল কাটিয়েছে আমাদের নেতা তারেক রহমানকে বিদেশে পাঠিয়েছে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে । জামাতের আমির মাওলানা নিজামি সাহেব, মুজাহিদ সাহেব , ছাকা চৌধুরী হত্যা করা হয়েছে। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন এই জুলুমের বিচার হবে ইনশাল্লাহ । আমার দলের লোকেদের বলি কোন ব্যক্তি কোন ধর্ম লোকেদের উপর অন্যায় অবিচার করা যাবে না যা আওয়ামী লীগ যেভাবে মানুষকে জুলুম নিপীড়ন করেছে।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন উক্ত প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল হাই মোড়ল , সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাসিব মাহমুদ ,মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল আজিজ , মাওলানা আব্দুল্লাহ ।