1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরা জেলার দায়িত্বে, আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলীর অভিনন্দন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরা জেলার দায়িত্বে, আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলীর অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের বিশেষ তদারকির দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলী।

শুক্রবার (২৮ আগস্ট ) রাত ৮টায় দেওয়া এক শুভেচ্ছা বার্তায় অ্যাডভোকেট আকবর আলী বলেন, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার আইন-শৃঙ্খলা, দুর্নীতি প্রতিরোধ এবং সামগ্রিক উন্নয়ন কার্যক্রমের বিশেষ তদারকির দায়িত্ব আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের ওপর অর্পণ করায় তিনি আন্তরিকভাবে আনন্দিত ও আশাবাদী।

তিনি বলেন, আইনমন্ত্রীর দীর্ঘ আইনি অভিজ্ঞতা, পেশাগত সততা ও মানবাধিকার রক্ষায় ভূমিকা এ অঞ্চলের বিচারব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সামগ্রিক উন্নয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করবে।

অ্যাডভোকেট আকবর আলী আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও কার্যকর করতে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আশা প্রকাশ করেন, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বলিষ্ঠ নেতৃত্ব ও কার্যকর তদারকিতে সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সুশাসন, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে।
শুভেচ্ছা বার্তার শেষে অ্যাডভোকেট আকবর আলী আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park